‎জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ দিন আগে

জেলা প্রশাসন, সিলেট এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর ব্যবস্থাপনায় ০৬ এপ্রিল “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং Sports : Building Bridges, Breaking Barriers” ” গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” প্রতিপাদ্যে “জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সারওয়ার আলম এবং সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেনসহ জেলা প্রশাসন সিলেট এর কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্লাব-কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালি সকাল ০৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট হতে শুরু হয়ে নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এসে সমাপ্ত হয়। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সিলেট এ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সারওয়ার আলম উপস্থিত থেকে “জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬” এর প্রতিপাদ্যের ও দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সিলেট জেলার ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে সভায় উপস্থিত বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়দের মতামত নেন ও মতামতসমূহ লিপিবদ্ধ করার নির্দেশনা প্রদানসহ অতি গুরুত্বের সহিত বিবেচনায় এনে তা দৃশ্যমান বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতির মাধ্যমে “নতুন কুঁড়ি স্পোর্টস” সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে ঐদিনই সারাদেশে একযোগে শুরু হবে বিধায় এই বিশাল ক্রীড়া কার্যক্রম সুসম্পন্ন করে তোলার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করেন। একইসাথে সিলেট জেলার চা-বাগানসমূহের প্রমিলা ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে ‘প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এবং সিলেট জেলার নিবন্ধিত ফুটবল একাডেমিসমূহের অংশগ্রহণে ‘সিলেট একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসার, সিলেট-কে নির্দেশনা দেন। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোঃ নূর হোসেন। র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক এ্যাডহক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় গোল্ডেনবয়খ্যাত সাহাজ উদ্দিন টিপু, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালীক রাফী ও মহি উদ্দিন রাসেল, ফুটবল প্রশিক্ষক মুজিবুর রহমান ও শরীফ আহমদ, ব্যাডমিন্টন প্রশিক্ষক প্রদীপ কুমার সিংহ, ভলিবল প্রশিক্ষক আব্দুল মুকিত রাজন, ফুটবল, কাবাডি ও ভলিবল রেফারী ও সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক কামরান আহমদ, কারাতে প্রশিক্ষক সেনসি মোঃ আবদুল্লাহ আমিন মাসুদ ও সেনসি মোঃ জসিম উদ্দিন, হিমু ফুটবল একাডেমির পরিচালক হিমু আহমদ, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ প্রমুখ।