সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েই তারা বসে নেই। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে যাচ্ছে। তাদের মেধা-প্রজ্ঞা দেখে আমি অভিভূত হয়েছি। সকলের সহযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে যাবে।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, উপদেষ্টা ডাঃ মিফতাহুল হোসেন সুইট।
জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সদস্য পার্থ সারতি দত্ত, মোছাঃ ববি বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হরিপদ দে, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, নাট্যকার রমজান আলী। উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক সরুপা বেগম, মলয় রায়, ফয়জুল হাসান ফারহান, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ। এছাড়াও অভিভাবক রোকেয়া বেগম, সীমা বেগম সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেইল পদ্ধতিতে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, কবিতা আবৃতি সহ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা, মনোবল ও শিক্ষার প্রতি আগ্রহের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। বিজ্ঞপ্তি