শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল এর অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার,৩১ জানুয়ারি রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রৌফাবাদ তরুণ সংঘের সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মো. মেজবাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব প্রগ্রেসিভ স্টারের সেক্রেটারী লায়ন মো. কামাল হোসেন, লায়ন সুমন বড়ুয়া, তরুণ সংঘ নেতৃবৃন্দের মধ্যে উপদেষ্টা বিশ্বজিৎ চক্রবর্তী, সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহ আলম মনু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসাইন মো. ইমরান নিক্সন, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের প্রেসিডেন্ট লিও মিরাজ হোসেন, প্রয়াস বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগণ শীতার্ত এবং অপেক্ষাকৃত কম ভাগ্যবান মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে লায়ন্স নেতৃত্বের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।