সিলেট বালুচরে রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে গামছা বিতরণ

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৯ মাস আগে

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভূক্ত বালুচর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও উপহার হিসেবে শ্রমিকদের মধ্যে গামছা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের বালুচর আল ইসলাহস্থ আছমা মঞ্জিলে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ।
রিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়ন জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা দেলওয়ার হোসেন, হিরণ মিয়া, হারিছ মিয়া, কাওসার আহমদ, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমজীবী শ্রমিকদের মধ্যে উপহার হিসেবে গামছা বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে এদেশের শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তৃণমূল শ্রমিকদের শামিল হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি