সিলেট মহানগরীর তেলের পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে এবার মানতে হবে এসএমপির শর্ত। পুলিশের দেয়া শর্ত না মানলে পাম্প থেকে মোটরসাইকেলে কোন তেল সরবরাহ করা হবে না।
বুধবার (২৫ মার্চ) মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ নির্দশনা জারি করেন।
পুলিশের শর্তসমূহ হচ্ছে, তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে। সেই সাথে মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রশনকৃত হতে হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহির উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, পুলিশের শর্ত না মানলে পাম্প থেকে তেল সরবরাহ করা হবে না। সেই সাথে কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
